সরকারি অর্থায়নের উৎস—
i. আবগারি শুল্ক
ii. ট্রেজারি বন্ড
iii. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
জনাব আমজাদ তাঁর সঞ্চিত অর্থ দিয়ে একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু সঞ্চিত অর্থে বাড়ির কাজ সম্পূর্ণ না হওয়ায় তিনি ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ ঋণ নেন।
জনাব আমজাদের অর্থায়নে—
i. ঋণ গ্রহণ যৌক্তিক হয়েছে
ii. ব্যয় পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে
iii. ব্যয় অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
ব্যাংকিং ব্যবসায় মুনাফার আধিক্যের কারণে 'Y' ব্যাংক আরও একটি নতুন শাখা খুলতে চায়। এজন্য ব্যাংকটি '$\mathrm{X}$' ব্যাংকের অনুমতি চাইলে ব্যাংকটি তা প্রদানে সম্মত হয়।
'Y' ব্যাংকের নতুন শাখা খোলার ফলে—
i. 'Y' ব্যাংকে নতুন কর্মসংস্থান হবে
ii. বিনিয়োগ বৃদ্ধি পাবে
iii. '$\mathrm{X}$' ব্যাংকেরও মুনাফা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
আমদানি-রপ্তানি ব্যাংকের কাজ হলো-
i. প্রত্যয়নপত্র সুবিধা প্রদান করা
ii. ক্রেতা-বিক্রেতার অনুসন্ধান করা
iii. আমদানি তদারকি করা
নিচের কোনটি সঠিক?
ব্যাংক ব্যবস্থাপক হিসেবে তুমি বিমা প্রিমিয়ামকে বিবেচনা করবে—
i. আয় খাত
ii. ব্যয় খাত
iii. যোগাযোগের খাত
নিচের কোনটি সঠিক?
সেতু ঢাকায় চাকরি করেন। তিনি বেতন পাওয়া মাত্রই তাঁর পরিবারের জন্য রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। এভাবে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ প্রতীয়মান হচ্ছে।
উদ্দীপকের ব্যাংকিং ব্যবস্থায় সেতুর মতো অন্যরাও ভবিষ্যতের যে স্বপ্ন দেখে, তা হলো—
i. বাংলাদেশে উক্ত সেবার আরো সম্প্রসারণ
ii. উক্ত সেবা শুধু শহরকেন্দ্রিক করা
iii. সকল জনগণের নিকট উক্ত সেবা আরো সহজলভ্য করা
নিচের কোনটি সঠিক?
ব্যবসায়ের প্রতিটি আর্থিক সিদ্ধান্তের সাথে যুক্ত থাকে-
i. অর্থের বহিঃপ্রবাহ
ii. অর্থের উপযোগিতা
iii. অর্থের আন্তঃপ্রবাহ
নিচের কোনটি সঠিক?