অধ্যায়-১০: অবতার ও আদর্শ জীবন চরিত

এসএসসি · হিন্দুধর্ম শিক্ষা

অধ্যায়-১০: অবতার ও আদর্শ জীবন চরিত

৬৯টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

আনন্দ অত্যন্ত ধর্মানুরাগী। সে বিভিন্ন ধর্মগ্রন্থ অধ্যয়ন করে। সে নিত্য গীতা পাঠ করে। সে ঈশ্বরের স্বরূপ জানতে আরও বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা শুরু করে। সে এসব পড়ে জানতে পারে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ঈশ্বরের বিভিন্ন নাম। ঈশ্বরের বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়।
১.
ভগবান কে?
"ঈশ্বরই ধর্মের মূল উৎস”-ব্যাখ্যা কর।
আনন্দ স্রষ্টার স্বরূপ সম্পর্কে কী জেনেছিল বর্ণনা কর।
আনন্দ স্রষ্টা অবতাররূপে যে পৃথিবীতে নেমে আসতেন তার কারণ জানতে পারল, তোমার পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ কর।
লাবণ্য প্রতিদিন সকালে স্নান সেরে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, ধূপ-দীপ জ্বালিয়ে পূজা করেন। পূজা শেষে প্রতিদিন গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করেন। অন্যদিকে তার স্বামী অতনু বাবু প্রতিদিন সকালে ধ্যানে বসে ঈশ্বরের আরাধনা করেন। তাঁরা উভয়েই মনে করেন "মানব জীবনে উপাসনার প্রয়োজনীয়তা অপরিসীম।"
২.
উপাসনা কাকে বলে?
সাকার উপাসনা বলতে কী বোঝ?
অতনু বাবুর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে কী বলা হয়? ব্যাখ্যা কর।
"মানব জীবনে উপাসনার প্রয়োজনীয়তা অপরিসীম"-মন্তব্যটি উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে যথার্থতা নিরূপণ কর।
নিচের চিত্রটি লক্ষ্য করো:
প্রশ্নের উদ্দীপক
৩.
মানুষের আত্মানুসন্ধানে যোগের আটটি ধাপ কে নির্দেশ করেছেন?
যোগ সাধনায় আসন অনুশীলন গুরুত্বপূর্ণ কেন?
প্রদর্শিত ছবিটির ধারণা ও পদ্ধতি বর্ণনা কর।
প্রদর্শিত ছবিটি নিয়মিত অনুশীলন করলে মানব জীবনে এর কী প্রভাব পড়ে তা বিশ্লেষণ কর।
শ্যামল খুব মেধাবী এবং ভালো ছাত্র ছিল। সে অসৎ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে অর্থ জোগাড় করার জন্য সে চুরি এবং মিথ্যার আশ্রয় নিতে থাকে। তার বাবা-মা অত্যন্ত চিন্তিত হয়ে শ্যামলকে মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দেন।
৪.
নমস্কার কত প্রকার?
মাদক গ্রহণ কেন অধর্ম? বুঝিয়ে লেখ।
শ্যামলের এই অবস্থার প্রতিকার ও প্রতিরোধের উপায়গুরো আলোচনা কর।
'অসৎ সঙ্গের দৌরাত্ম্যে মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে'-পাঠ্যপুস্তক এবং শ্যামলের জীবনের আলোকে বিশ্লেষণ কর।

অধ্যায়-১০: অবতার ও আদর্শ জীবন চরিত আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।