অধ্যায়-৮: ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা

এসএসসি · হিন্দুধর্ম শিক্ষা

অধ্যায়-৮: ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা

৯টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

হৃদয় বাবু একজন ধার্মিক প্রজ্ঞাবান ও নৈতিক মূল্যবোধে বলীয়ান উচ্চপদস্থ কর্মকর্তা তিনি ক্ষমাশীল, ক্ষমতার দম্ভ তাঁর একেবারেই নেই। অপরপক্ষে একই অফিসে একই পদে চাকুরী করে দীপক বাবু সব সময় অনৈতিক উপায়ে মানুষের কাছে অর্থ আদায় করে অফিসে সবার কাছে দীপক বাবু একজন অসৎ, ঠগ, প্রতারক হিসেবে পরিচিত।
১.
ধর্মের বাহ্যলক্ষণ কয়টি?
নৈতিক মূল্যবোধের সাথে ধর্মপথের এক নিবিড় সম্পর্ক” কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের হৃদয় বাবুর চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে ধার্মিকের স্বরপ বর্ণনা কর।
উদ্দীপকের হৃদয় বাবুর ও দীপক বাবুর শেষ পরিণতি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
নিখিল বাবু নিয়মিত একটি যোগাসন অনুশীলন করেন।
আসনটি অনুশীলনের সময় তার শরীর অনেকটা লাঙলের মতো দেখায়। তার পা ও মাথা একই পাশে অবস্থান করে। তাছাড়া আসনটির অন্যান্য নিয়ম-কানুনগুলোও তিনি সঠিকভাবে অনুসরণ করেন। এর ফলে তার থাইরয়েড ও টনসিলের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মেরুদণ্ডের স্থিতিস্থাপকতাও বজায় রয়েছে।
২.
পূরক কাকে বলে?
অহিংসা বলতে কী বোঝায়?
নিখিল বাবু কীভাবে আসনটি অনুশীলন করেন? পাঠ্যের আলোকে বর্ণনা করো।
পাঠ্যের আলোকে নিখিল বাবুর অনুশীলনকৃত আসনটির প্রভাব বিশ্লেষণ করো।
পরিতোষ বাবুর বাবা মারা গেছেন। তিনি গ্রামবাসীর সহায়তায় বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। নির্দিষ্ট সময় পর্যন্ত অশৌচ পালন করেন। অপরদিকে, পরিতোষ বাবুর বন্ধু পরিমল চক্রবর্তী একটি অনুষ্ঠান পরিচালনা করছেন। সেইখানে আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, বিছানা প্রভৃতি মন্ত্রোচ্চারণসহ উৎসর্গ করা হয়। সবশেষে পিণ্ডদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। ঐ অনুষ্ঠানে অনেক আত্মীয়-স্বজনের সমাগম ঘটে।
৩.
অশৌচ শব্দের অর্থ কী?
"জন্মভেদে নয় বরং কর্মভেদেই বর্ণ বিভাজন"-কথাটি ব্যাখ্যা করো।
পরিতোষ বাবু কীভাবে তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন, তা ব্যাখ্যা করো।
পরিমল চক্রবর্তী যে অনুষ্ঠানটি পরিচালনা করছেন- ইহার পারিবারিক ও সামাজিক গুরুত্ব বর্ণনা করো।
সুবল ছিল হরিভক্ত। কিন্তু তার বাবা ছিলেন হরিবিদ্বেষী । এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রায় মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে সুবলকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করে। অপরদিকে এক গ্রামে বাস করতেন এক গরিব লোক। পাশের বন থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতেন। কখনো অসৎ কাজ করতেন না। গরিব লোকটির দারিদ্র্য দূর হলো।
৪.
নৈতিক মূল্যবোধ কী?
ধার্মিকের স্বরূপ ব্যাখ্যা করো।
সুবলের চরিত্রের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন চরিত্রের মিল রয়েছে? বর্ণনা করো।
গরিব লোকটির সাথে পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? বিশ্লেষণ করো।

অধ্যায়-৮: ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।