অধ্যায়-৭: ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা

এসএসসি · হিন্দুধর্ম শিক্ষা

অধ্যায়-৭: ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা

৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

শুভজিত মেডিকেলের একজন মেধাবী ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি একটি ধর্মীয় সংগঠনের সাথে জড়িত। মেডিকেলের চূড়ান্ত পরীক্ষার সময় তার সংগঠন থেকে ধর্মপ্রচারণার কাজে ডাক পেল। সে মেডিকেলের পরীক্ষায় অংশগ্রহণ না করে ধর্ম প্রচারের কাজে অংশগ্রহণ করে। অন্য দিকে সুমন বাবু এরাকায় একটি বালিকা বিদ্যালয় এবং একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। তাছাড়া এলাকার নারীদের জন্য একটি কুটির শিল্পও প্রতিষ্ঠা করেন।
১.
বিজয়কৃষ্ণ গোস্বামীর পিতার নাম কী?
'সত্যই সকল ধর্মের ভিত্তি'-বুঝিয়ে লেখ।
শুভজিতের মধ্যে কোন মহাপুরুষের আচরণিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
'নারী জাগরণে সুমন বাবুর অবদান স্বামী বিবেকানন্দের অবদানের অনরূপ'-মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
প্রত্যয় বাবু একজন নামকরা শল্যচিকিৎসক। তিনি
ভারতীয় শল্যবিদ্যার জনকের আদর্শ অনুসরণ করেন, যিনি শল্যবিদ্যার প্রকার, পদ্ধতি এবং বিভিন্ন অস্ত্রের বর্ণনা দিয়েছেন। অন্যদিকে অর্নব বাবুও একজন নামকরা চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনকের আদর্শ অনুসরণ করেন, যিনি শরীরের কার্যকারিতার জন্য তিনটি উপাদানের কথা বলেছেন।
২.
সুশ্রুতর পিতার নাম কী?
শ্রীকৃষ্ণকে পূর্ণাবতার বলা হয় কেন?
অর্ণব বাবু ভারতীয় কোন বিখ্যাত চিকিৎসকের আদর্শ অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
মানবজীবনে প্রত্যয় বাবুর অনুসরণীয় চিকিৎসকের কাজের গুরুত্ব বিশ্লেষণ করো।
অনিমেষ শিক্ষাজীবনের প্রতি ক্লাসেই প্রথম স্থান অধিকার করেছে। সে প্রায় সকল বিষয়েই শতভাগ নম্বর অর্জন করেছে। এজন্য তার অন্য রকম সুনাম রয়েছে। অন্যদিকে শুভাশীষ সবসময় নারীদেরকে সম্মানের চোখে দেখে। সে মনে করে নারীমাত্রই মাতৃস্বরূপা। তাদের মধ্যে জগন্মাতার অবস্থান।
৩.
চন্দ্রশেখর কোন রাজ্যের রাজা ছিলেন?
গদাধরের জীবনে অদ্ভুত পরিবর্তন আসার মূল কারণ ব্যাখ্যা করো।
অনিমেষ চরিত্রে শ্রীশঙ্করাচার্যের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গির আলোকে শুভাশীষের দৃষ্টিভঙ্গির যথার্থতা মূল্যায়ন করো।

অধ্যায়-৭: ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।