অধ্যায়-৬: যোগসাধনা

এসএসসি · হিন্দুধর্ম শিক্ষা

অধ্যায়-৬: যোগসাধনা

১৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

নিচের চিত্রটি লক্ষ্য করো:
প্রশ্নের উদ্দীপক
১.
মানুষের আত্মানুসন্ধানে যোগের আটটি ধাপ কে নির্দেশ করেছেন?
যোগ সাধনায় আসন অনুশীলন গুরুত্বপূর্ণ কেন?
প্রদর্শিত ছবিটির ধারণা ও পদ্ধতি বর্ণনা কর।
প্রদর্শিত ছবিটি নিয়মিত অনুশীলন করলে মানব জীবনে এর কী প্রভাব পড়ে তা বিশ্লেষণ কর।
শুভ্রা বর্ষাকালের পূর্ণিমা তিথিতে একটি ধর্মাচারের আয়োজন করে। এ অনুষ্ঠানটিতে সে ভাইয়ের হাতে ভাই-বোনের মধ্যকার ভালোবাসার প্রতীক বেঁধে দেয়। অন্যদিকে সুমনাদের বাড়িতে একটি ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি মূলত বৈষ্ণবীয় অনুষ্ঠান নামে পরিচিত। অনুষ্ঠানটিতে একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দেয়। এ উপলক্ষ্যে বাড়িতে অনেক আত্মীয়-স্বজনের আগমন ঘটে।
২.
বাংলার বাইরে 'দোলযাত্রা' কী নামে পরিচিত?
'দেহ ও আত্মার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান'- বুঝিয়ে লেখো।
শুভ্রা কোন ধর্মাচার পালন করে? ব্যাখ্যা করো।
পারিবারিক ও সামাজিক জীবনে সুমনার পালনকৃত অনুষ্ঠানটির প্রভাব বিশ্লেষণ করো।
নিচের চিত্রটি লক্ষ্য করো:
প্রশ্নের উদ্দীপক
৩.
স্তেয় কাকে বলে?
প্রত্যাহার বলতে কী বোঝায়?
চিত্র : ১ এর আসনটির অনুশীলন পদ্ধতি বর্ণনা কর।
চিত্র : ২ এর আসন অনুশীলনের মাধ্যমে মানবজীবনে কী কী প্রভাব পড়ে তা বিশ্লেষণ কর।
অয়ন ও অর্পা দুই ভাই-বোন। তারা দুজনে নিয়মিত যোগাসন অনুশীলন করে। অয়ন পেটের বায়ুর প্রকোপ কমানোর জন্য একটি আসন অনুশীলন করে। অপরদিকে, অর্পা যে আসনটি অনুশীলন করে তাতে তার শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বৃদ্ধি পায়।
৪.
আসন কাকে বলে?
অষ্টাঙ্গযোগ বলতে কী বোঝায়?
অয়ন তার পেটের বায়ুর প্রকোপ কমতে কোন আসনটি অনুশীলন করে? ব্যাখ্যা করো।
অর্পার অনুশীলনকৃত আসনটির প্রভাব বিশ্লেষণ করো।

অধ্যায়-৬: যোগসাধনা আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।