শিবু দুর্গাপূজার কোনো একদিন লক্ষ করল মন্দিরে একটি মেয়ের পূজা করছে। সে বিষয়টি পুরোহিত মহাশয়ের কাছে জানতে চাইলে পুরোহিত মহাশয় তাকে বুঝিয়ে বলেন। অন্যদিকে সুভাষও দুর্গাপূজার কোনো কোনো একদিন লক্ষ করল মায়েরা দেবী দুর্গাকে সিঁদুর পরাচ্ছেন। পরস্পর আলিঙ্গন করছেন, মিষ্টিমুখ করাচ্ছেন। এ উপলক্ষ্যে মেলারও আয়োজন করা হয়েছে।
১.
পূজা কাকে বলে?
'নবপত্রিকা' পূজার কারণ ব্যাখ্যা করো।
শিবু দুর্গাপূজার যে বিশেষ তিথিটি লক্ষ করেছিল তার বর্ণনা দাও।
সুভাষ দুর্গাপূজার যে তিথিটির আনুষ্ঠানিকতা লক্ষ করেছিল তার প্রভাব বিশ্লেষণ করো।