অধ্যায়-৩: ধর্মীয় আচার-অনুষ্ঠান

এসএসসি · হিন্দুধর্ম শিক্ষা

অধ্যায়-৩: ধর্মীয় আচার-অনুষ্ঠান

১৫টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বিমল বাবু পরলোকগমন করলে জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎ হিন্দুধর্মের বিধান অনুযায়ী সৎকার এবং অশৌচ পালন শেষে আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করেন। বিমলবাবুর পরলোকগত আত্মার সকল কর্ম তাঁর পুত্র ইন্দ্রজিৎ শ্রদ্ধা ও ভক্তিসহকারে পালন করেন।
১.
আদ্যশ্রাদ্ধের পূর্ণনাম কী?
বিবাহে শুভদৃষ্টি ও যজ্ঞানুষ্ঠান করা হয় কেন?
বিমলবাবুর অন্ত্যেষ্টিক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছিল তা আলোচনা কর।
বিমলবাবুর অন্ত্যেষ্টিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর।
পার্থ বাবু একজন ধার্মিক ব্যক্তি। কোনো সমস্যায় পড়লেই তিনি হিন্দুধর্মের প্রাচীন গ্রন্থের জ্ঞানের আলোকে সমাধান করার চেষ্টা করেন। তাতেও সমাধান না পেলে পর্যায়ক্রমে স্মৃতিশাস্ত্রসহ অন্যান্য বিষয় অনুসরণ করেন। অন্যদিকে হৃদয় বাবু বিশ্বের প্রাচীন ইতিহাস জানার জন্য সবচেয়ে প্রাচীন গ্রন্থখানা অধ্যয়ন করেন। এছাড়াও তিনি এই গ্রন্থ থেকে ভারতবর্ষের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম-কর্মসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন।
২.
ধর্ম কাকে বলে?
হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয় কেন?
হৃদয়বাবু কোন ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন? ব্যাখ্যা করো।
'পার্থবাবুর মধ্যে ধর্মের বিশেষ লক্ষণ কাজ করেছে'-মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
নিষ্কৃতি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠেই পূর্ব দিকে মুখ করে দেবতার উদ্দেশ্যে স্তব-স্তুতি পাঠ করে প্রণাম জানায়। সে গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানায়। সে ছোটো বা সমবয়সিদের সাথেও সুন্দর ব্যবহার করে। কেউ তার ব্যবহারে কষ্ট পায় এমন কাজ সে কখনো করে না। এ কারণে সমাজ তথা প্রতিবেশীদের কাছে নিষ্কৃতি খুবই প্রিয়।
৩.
অষ্টাঙ্গ প্রণাম কাকে বলে?
'আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ'-ব্যাখ্যা করো।
নিষ্কৃতির আচরণে পাঠ্যপুস্তকের কোন বিষয়টি লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নিষ্কৃতির কাজের প্রভাব বিশ্লেষণ করো।
রবেন বাবু একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটির নামের মধ্যেই তার পরিচয় পাওয়া যায়। সংগঠনের কাজের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কোনো টাকা-পয়সা চেয়ে নেওয়া যাবে না। আত্মনির্ভরশীল হয়ে সমাজের কল্যাণে কাজ করাই এ সংগঠনের উদ্দেশ্য। অন্যদিকে রমেশ বাবু কিছু ভালো লোকদের নিয়ে আর একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটি পাঁচটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়। ধর্ম ও বিজ্ঞানকে একসাথে করে জীবন গঠন করা এ সংগঠনের কাজ।
৪.
নৃ-যজ্ঞ কী?
ভক্তিযোগ বলতে কী বোঝায়?
রবেন বাবুর কর্মকাণ্ডের সাথে কোন মহা-পুরুষের মিল আছে-তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকের রমেশ বাবুর প্রতিষ্ঠিত সংগঠনের প্রধান নীতিগুলোর মাধ্যমে কী আদর্শ মানুষ গড়ে তোলা সম্ভব? স্বপক্ষে যুক্তি দাও।

অধ্যায়-৩: ধর্মীয় আচার-অনুষ্ঠান আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।