অধ্যায়-২: হিন্দুধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ

এসএসসি · হিন্দুধর্ম শিক্ষা

অধ্যায়-২: হিন্দুধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ

৪টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

শিক্ষক বিমল বাবু দশম শ্রেণির শিক্ষার্থীদের হিন্দুধর্ম ক্লাসে ধর্ম ও অধর্ম সম্পর্কে আলোচনা করেন। সেখানে মনুসংহিতায় বর্ণিত ধর্মের লক্ষণসমূহের দ্বারা ধর্ম ও অধর্মের পার্থক্য ভালোভাবে বুঝিয়ে শ্রেণিপাঠ সমাপ্ত করেন। অপরদিকে রহিত ছিল ন্যায়পরায়ণ। সে পিতাকে খুবই ভালোবাসত। পিতার সকল আদেশ অক্ষরে অক্ষরে পালন করত। অন্যের সুখের জন্য নিজের প্রাণপ্রিয় কোনো কিছুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করতো না।
১.
ঋষি আরুণির পুত্রের নাম কী?
উপনিষদ কে রহস্যবিদ্যা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
শিক্ষক বিমল বাবু হিন্দুধর্ম ক্লাসে ধর্ম ও অধর্মের পার্থক্য যে লক্ষণসমূহের মাধ্যমে বুঝিয়ে দেন তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকের রহিত পিতার আদেশ পালনের জন্য পাঠ্যপুস্তকে বর্ণিত মূল্যবোধ ও নৈতিকতা গঠনের যে কাহিনি বর্ণিত আছে তার শিক্ষা বিশ্লেষণ কর।
দীপক বিয়ের এক অনুষ্ঠানে লক্ষ করল বর ও কনে বেদমন্ত্র উচ্চারণ করে মনের সকল অসাধু চিন্তারূপী ঘি-মাখা আমপাতা আগুনে আহুতি দিল। তারা দেবপুরোহিত অগ্নিকে পরপর সাতবার প্রদক্ষিণ করে প্রণাম করল। দীপকের বন্ধু হৃদয় লক্ষ করল বর পূর্বমুখী আর কনে পশ্চিমমুখী হয়ে বসে আছে। সেখানে কনের পিতা উত্তরমুখী হয়ে বসে দেবতাদের নাম উচ্চারণ করে একটি পর্ব সম্পাদন করছেন।
২.
সমাবর্তন কাকে বলে?
বৃদ্ধিশ্রাদ্ধ বলতে কী বোঝায়?
দীপক বিয়ের কোন পর্বটি লক্ষ করেছিল? বর্ণনা করো।
হৃদয় যে পর্বটি লক্ষ করেছে সেটিকে বিয়ের মূল পর্ব বলা যায় কি? পাঠ্যের আলোকে যুক্তি দাও।
নিষ্কৃতিদের বাড়ীতে এক বিশেষ দেবীর পূজার আয়োজন করা হয়। যাঁর গায়ের রং সোনালী হলুদ। যিনি দশদিক থেকে সকল অন্যায়-অকল্যাণ দূর করে আমাদের রক্ষা করেন। তিনি অসীম শক্তি ও গুণের প্রতীক। অন্যদিকে নবনীতাদের বাড়ীতে কখনো কোন পূজার আয়োজন করে না। তারা বাড়ীতে হোমানল প্রজ্বলন করে বেদমন্ত্রের মাধ্যমে দেবতাদের আহ্বান করে মঙ্গল কামনা করে।
৩.
পারিবারিক পূজা কাকে বলে?
পুরোহিত বলতে কী বোঝায়?
নবনীতাদের বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে কোন শ্রেণির দেবতাদের আহ্বান করা হয়? বর্ণনা কর।
নিষ্কৃতিদের বাড়ীতে আয়োজিত পূজার প্রভাব পাঠ্যের আলোকে বিশ্লেষণ কর।
অসিত বাবু ও প্রিয়ম বাবু দুই ভাই, অসিত বাবু নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করেন। তিনি বিশ্বাস করেন আদর্শ জীবন গঠন, নীতি-নৈতিকতা সম্পন্ন বিবেকবান মানুষ হওয়ার জন্য ধর্মগ্রন্থ সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু প্রিয়ম বাবু ছিল দস্যু প্রকৃতির। তিনি প্রতিনিয়ত পথিকদের কাছ থেকে অর্থ ও মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে ছেড়ে দিতেন। একদিন ঐ পথে একজন সাধু যাওয়ার সময় যখন একই পন্থা অবলম্বন করলেন তখন সাধুটি জিজ্ঞেস করলেন, "তুমি যে এই পাপ কাজ করছ তোমার পরিবার এই পাপ কাজের দায়ভার গ্রহণ করবে?"
৪.
রহস্যবিদ্যা কাকে বলে?
'বেদ অখিলধর্মমূলম্'- কথাটি অর্থ ব্যাখ্যা করো।
অসিত বাবুর জীবনে ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে নৈতিকতা গঠন সম্ভব- পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপকে প্রিয়মবাবুর পাপ কাজের দায়ভার তার পরিবার নিবে কী? উত্তরের সপক্ষে পাঠ্যপুস্তকের আলোকে যুক্তি দাও।

অধ্যায়-২: হিন্দুধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।