অধ্যায়-৩: আত্মকর্মসংস্থান

এসএসসি · ব্যবসায় উদ্যোগ

অধ্যায়-৩: আত্মকর্মসংস্থান

১১০টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব শাকিল একটি ইলেকট্রনিক কোম্পানির মালিক। তিনি পণ্যের মান নিশ্চিত করা, ভোক্তার অভিযোগ দ্রুত সমাধান করা এবং সবসময় পণ্য সরবরাহের লক্ষ্যে অনলাইন সেবা চালু করেন। কিন্তু জনাব সাবিত নদীর ধারে একটি শিল্পকারখানা স্থাপন করেন। জনাব সাবিত কারখানার বর্জ্য পানিতে নিক্ষেপ করেন। এছাড়া কারখানা সম্প্রসারণের সময় নদীর ধারের অনেকগুলো বৃক্ষ নিধন করেন। স্থানীয় জনগণ প্রতিবাদ করায় জনাব সাবিতের কারখানাটি বন্ধ হয়ে যায়।
১.
নৈতিকতা কী?
ব্যবসায়ীদের পরিবেশ দূষণ রোধে করণীয় কী? ব্যাখ্যা করো।
জনাব শাকিল ব্যবসায়ের কোন পক্ষের দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে জনাব সাবিতের কারখানাটি বন্ধ হওয়ার কারণ বিশ্লেষণ করো।
ডা. রাফিদ ও ডা. আনিকা স্বামী স্ত্রী। তারা সরকারি চারি না করে নিজের এলাকায় গরিব-অসহায় মানুষদের চিকিৎসার লক্ষ্যে “মমতা মেমোরিয়াল” নামক একটি হাসপাতাল গড়ে তোলেন। এই চিকিৎসালয়ে চিকিৎসা, ঔষধ ও খাবার বাবদ নামমাত্র একটি মূল্য নেওয়া হয়। ডা. রাফিদের ভাই তার নিজের ফার্মের ডিম ও দুধ ঐ হাসপাতালে রোগীদের জন্য স্বল্পমূল্যে সরবরাহ করেন। এই কর্মকাণ্ডের কারণে এলাকার সবাই তাদের খুব সম্মান ও প্রশংসা করেন।
২.
বাণিজ্য কী?
এটিএম সেবা ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ডা. রাফিদের ভাই এর সরবরাহকৃত উপাদানগুলো কোন শিল্পকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের “মমতা মেমোরিয়ালের” কার্যক্রম ব্যবসায়ের প্রয়োজনীয়তার আলোকে মূল্যায়ন করো।
মৌজা বামুনিয়া গ্রামের রতন নিজস্ব দক্ষতায় বিভিন্ন অলংকার ও সৌখিন দ্রব্যাদি তৈরি করে অনলাইনে তা বিক্রয় করেন। অল্প দিনেই তার বিক্রয় পদ্ধতিটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিক্রয়ের পরিমাণও বেড়ে যায়। কিন্তু বিনিয়োগ স্বল্পতার দরুন উৎপাদনের মাত্রা সীমিত হয়। ফলে যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও যোগানের অপ্রতুলতা দেখা দেয়। পরিশেষে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হন।
৩.
নিষ্কাশন শিল্প কী?
আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি? ব্যাখ্যা কর।
রতন, ব্যবসায়ের কোন পরিবেশের সহায়তায় বিক্রয়কার্য সম্পন্ন করেন? ব্যাখ্যা কর।
রতনের ব্যবসায়ের ব্যর্থতার পেছনে পরিবেশের কোন উপাদানটির ঘাটতি রয়েছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত শিল্পকারখানার ধোঁয়া যথাযথভাবে নিষ্কাশনের ব্যবস্থা না করায় সেখানকার প্রতিটি টিনের চালায় মরিচা পড়েছে। সেখানকার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এলাকার বাসিন্দারা বিভিন্ন রোগে ভুগছে। পেপার-পত্রিকা ও গণমাধ্যমে বারবার এর প্রতিকারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। তারপরেও পদক্ষেপ নিচ্ছে না।
৪.
ব্যবসায় নৈতিকতা কী?
ব্যবসায়িক মূল্যবোধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটি পরিবেশ দূষণ রোধে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে কর?

অধ্যায়-৩: আত্মকর্মসংস্থান আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।