অধ্যায়-৪: বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু

এসএসসি · বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-৪: বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু

৯টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১.
বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কোনটি?
  1. অত্যধিক শীতল
  2. অত্যধিক উষ্ণ
  3. অধিক বৃষ্টিপাত
  4. সমভাবাপন্ন
সুবাহ খুলনায় বসবাস করে। গ্রীষ্মের ছুটিতে নানাবাড়ি বগুড়ায় বেড়াতে গিয়ে লক্ষ করে সেখানকার ভূমিরূপ তার নিজের এলাকার মতো নয়। আবার বনভূমির মধ্যেও বেশ কিছু পার্থক্য দেখতে পায়। তার এলাকায় সুন্দরী, গরান, গোলপাতা ইত্যাদি বৃক্ষ জন্মে।
২.
ভূমিকম্প কাকে বলে?
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।
সুবাহ-র নানাবাড়ির ভূমিরূপের বর্ণনা দাও।
“সুবাহর জেলায় গড়ে উঠা বনভূমির অনুরূপই সারা দেশের বনভূমি”- তুমি কি একমত? সপক্ষে যুক্তি দাও।
মায়া এপ্রিল মাসের দুপুরে বাড়ির সামনে পুকুর পাড়ে আমতলায় বসেছিল। অল্পবয়সী কিছু ছেলেমেয়ে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে উষ্ণতা নিবারণ করছিল। সে উপরে তাকিয়ে দেখে গাছে এ বছর তেমন আম হয়নি। গত বছর সৃষ্ট ঘূর্ণিঝড় আমফানে তাদের আমবাগান প্রায় ধ্বংস হয়ে যায়। অনেকে তাদের বাড়িঘর ফসলাদি হারিয়ে পেশা পরিবর্তনে বাধ্য হয়।
৩.
কালবৈশাখী কাকে বলে?
নদীর নাব্যতা সংকট কীভাবে দূর করা যায়?
উদ্দীপকের সময়কাল বাংলাদেশের জলবায়ুর যে ঋতুর বৈশিষ্ট্য বহন করে তার ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাবলি বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার সাথে ওতোপ্রোতভাবে জড়িত- বিশ্লেষণ কর।

দৃশ্যকল্প-১: এসএসসি পরীক্ষা শেষে লামিয়া নীলগিরি ও সাজেকে বেড়াতে যায়। সেখানে সে বাংলাদেশের উচ্চতম পাহাড়ও দর্শন করে।

শ্যকল্প-২: আবির ভূগোল বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। সে লক্ষ করে গত কয়েক বছর ধরে তার দেশে জুন মাসে তেমন বৃষ্টিপাত হচ্ছে না, অথচ জুলাই এর শেষ দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অল্পসময়ে অধিক বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিচ্ছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে।

৪.
ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে?
অধিক জনবসতি প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।
লামিয়ার ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করে? বর্ণনা কর।
দৃশ্যকল্প-২ এ যে পরিবর্তন লক্ষ করা যায় তা বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার উপর নানা প্রভাব ফেলছে- তুমি কি একমত? মতামতের সপক্ষে যুক্তি দাও।

অধ্যায়-৪: বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।