পল্লিসাহিত্য

এসএসসি · বাংলা ১ম পত্র

পল্লিসাহিত্য

১২টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১.
পল্লীসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ?
  1. ছড়া
  2. প্রবাদ
  3. পল্লিগান
  4. উপকথা
২.
‘রাখালী’ কাব্যের কবি কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. জসীমউদ্‌দীন
  3. নির্মলেন্দু গুণ
  4. সুকান্ত ভট্টাচার্য
বাংলা বিষয়ের শিক্ষক শাখাওয়াত স্যারের মুখে বাংলার রূপকথার গৌরবময় ইতিহাস জানতে পেরে মাহমুদ পুলকিত হয়। রূপকথার গল্প শোনার তীব্র আকাঙ্ক্ষা জন্মে তার ভেতর। দাদির কাছে গিয়ে আবদার করে রূপকথার গল্প শোনার। কিন্তু দাদি হিন্দি সিরিয়াল দেখায় মগ্ন। দাদি বলে সেগুলো কি আর এখন মনে আছে? তার চেয়ে হিন্দি সিরিয়াল দেখ। এগুলোতে অনেক মজা পাবি। দাদির এমন কথায় মাহমুদের মন খুব খারাপ হয়।
৩.
'মৈমনসিংহ গীতিকা' কে সংগ্রহ করেন?
"নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার।"- বলতে লেখক কী বুঝিয়েছেন।
উদ্দীপকের মাহমুদের মনোভাবে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোন দিকের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের দাদির মতো রূপকথার গল্পগুলোর প্রতি আমাদের অনাগ্রহই পল্লিসাহিত্য হারিয়ে যাওয়ার জন্য দায়ী।"- 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
অধ্যাপক ডক্টর মনজুর রশীদের গবেষণার বিষয় ছিল নাট্যসাহিত্য। নাটকের প্রতি তাঁর ভীষণ আগ্রহ; নাটক লেখেন, নাট্যরূপ দেন, আবার মঞ্চায়নেরও ব্যবস্থা করেন। নিজ জেলা কুষ্টিয়ার বিভিন্ন লোককবির পালাগান ও কাহিনি সংগ্রহের কাজে হাত দেন। একবার পদ্মা-গড়াই নদীর তীরবর্তী এলাকার দুইজন লোককবির লোকগাথা সংগ্রহ করে নাট্যরূপ দেন এবং নিজেই পরিচালনা ও নির্দেশনা দিয়ে সেগুলো দেশে-বিদেশে মঞ্চায়নের ও প্রচারের ব্যবস্থা করেন।
৪.
পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনগুলো অমূল্য রত্নবিশেষ?
'আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই'- লেখকের এই হতাশার কারণ কী?
উদ্দীপকের অধ্যাপক ডক্টর মনজুর রশীদের কাজের মাধ্যমে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপকের অধ্যাপক ডক্টর মনজুর রশীদ যেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর কাঙ্ক্ষিত স্বেচ্ছাসেবক দলের সার্থক প্রতিনিধি-বিশ্লেষণ কর।

পল্লিসাহিত্য আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।