আমার দেশ

এসএসসি · বাংলা ১ম পত্র

আমার দেশ

১১৯টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১.
'রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা
ছেঁড়া পালে
ডিঙ্গা বায় − রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে
আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।'
উদ্দীপকের ভাবের বিপরীত চিত্র ফুটে উঠেছে 'সেইদিন
এই মাঠ' কবিতার কোন পঙ্‌ক্তিতে
  1. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে
  2. এশিরিয়া ধুলো আজ− বেবিলন ছাই হয়ে আছে
  3. সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
  4. পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল
২.

‘বৃদ্ধ মায়ের দেখভালের দায়িত্ব দিয়েছিল কাজের মেয়ের ওপর। বাসা ফাঁকা পেয়ে বৃদ্ধার ওপর নির্যাতন করে বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে সে পালিয়ে যায়।’ আব্দুর রহমানের কোন উক্তিতে উদ্দীপকের কাজের মেয়ের মানসিকতার বিপরীত দিক ফুটে উঠেছে?

i. ‘আমার রান্না হুজুরের পছন্দ হয়নি’

ii. ‘সে বড়ো খুশির বাত হবে হুজুর’

iii. ‘তবে ভালো করে খেলেন না কেন’

নিচের কোনটি সঠিক?

  1. i ও ii
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii
৩.
‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত ‘কমলার দীঘি’ কী?
  1. পালাগান
  2. প্রত্নতত্ত্ব
  3. দেবালয়
  4. সরোবর

যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ

আমি দেই তারে বুক ভরা গান

কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

৪.
উদ্দীপকে কথকের সঙ্গে ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে মহানবি (স.)-এর কোন কথার ভাবগত মিল রয়েছে?
  1. ‘আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য।’
  2. ‘ভাইসব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত।’
  3. ‘তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে: এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।’
  4. ‘তোমার পতাকা যদি দিয়েছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি ... তাহা বহন করার শক্তি আমায় দাও।’

আমার দেশ আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।