অধ্যায়-৫: বনায়ন

এসএসসি · কৃষিশিক্ষা

অধ্যায়-৫: বনায়ন

২টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

গাজীপুরের বাসিন্দা আব্দুল বাছিত এলাকার সচেতন মানুষ। দিন দিন বনভূমির পরিমাণ কমে যাওয়ায় তিনি বেশ চিন্তিত। তিনি বন কর্মকর্তার পরামর্শক্রমে তার এলাকায় গাছের চারা লাগানোর উদ্দ্যোগ নেন। এলাকার সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কয়েক বছরেই এলাকাটি সবুজে ভরে যায়।
১.
বনায়ন কী?
অধিক হারে গাছ কাটার পরিণাম কী? ব্যাখ্যা কর।
আব্দুল বাছিতকে বন কর্মকর্তা কোথায় কোথায় গাছ লাগানোর পরামর্শ দেন?
বাংলাদেশের প্রেক্ষাপটে আব্দুল বাছিতের উদ্যোগটি মূল্যায়ন কর।
দশমাইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠের এক প্রান্তে ১ মি × ৬ মি পরিমাপের চারটি বেড তৈরি করে। শিক্ষকের সহায়তায় ২৫ সেমি × ১৫ সেমি আকারের কিছু পলিব্যাগ সংগ্রহ করে শিক্ষার্থীরা পলিব্যাগে মেহগনির বীজ বপন করে। চারা উৎপাদনে তারা পরিচর্যা করে এবং পরবর্তীতে চারাগুলো বিনামূল্যে শ্রেণির সকল শিক্ষার্থীকে সরবরাহ করে নিজ নিজ বাড়িতে রোপণের উদ্দেশ্যে। বিষয়টি অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগায়।
২.
বাণিজ্যিক নার্সারি কী?
বাংলাদেশের ম্যানগ্রোভ বনকে সুন্দরবন নামকরণ কেন করা হয় ব্যাখ্যা কর।
দশমাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তৈরি চারা বেডে মোট কতটি চারা উৎপাদন করতে পারে তা নির্ণয় কর।
উদ্দীপকে শিক্ষার্থীদের উদ্যোগ আর্থ-সামাজিক উন্নয়নে অনুকরণীয় কি না? মূল্যায়ন কর।

অধ্যায়-৫: বনায়ন আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।