অধ্যায়-৪: কৃষিজ উৎপাদন

এসএসসি · কৃষিশিক্ষা

অধ্যায়-৪: কৃষিজ উৎপাদন

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ফরিদপুরের অধিবাসী জামাল তার একখণ্ড জমিতে গমচাষের উদ্যোগ নেন। তার জমিটি দোআঁশ ও বেলে দোআঁশ প্রকৃতির। তিনি তার জমিটি ভালভাবে চাষ ও মই দিয়ে প্রস্তুত করে গমের বীজ বুনেন। কিন্তু কিছুদিন পর তার ক্ষেতে পোকার আক্রমণ হলে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। এ ব্যাপারে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিলে তিনি তাকে পোকামাকড় দমনের বিভিন্ন কলাকৌশল শিখিয়ে দেন। কর্মকর্তার পরামর্শে জামাল এখন একজন সফল গমচাষী।
১.
কৃষিতাত্ত্বিক বীজ কী?
সবধরনের উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজ কিন্তু সবধরনের কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজ নয় কেন? ব্যাখ্যা কর।
জামাল কীভাবে তার জমিটি প্রস্তুত করেছিলেন, পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
উদ্দীপকে উল্লিখিত জামাল কীভাবে কৃষি কর্মকর্তার পরামর্শে উদ্ভূত সমস্যার সমাধান করে লাভবান হয়েছিলেন? বিশ্লেষণ কর।
নিচের চিত্রগুলো লক্ষ কর-
প্রশ্নের উদ্দীপক
২.
ঔষধি উদ্ভিদ বলতে কী বোঝ?
ক্ষুদ্র হস্তশিল্প কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ২ ও ৩নং নমুনাটির ভেষজ গুণাবলি ব্যাখ্যা কর।
মানুষের স্বাস্থ্য সুরক্ষায় উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদের ভূমিকা বিশ্লেষণ কর।
অনিমেষ বাবু একজন ভেষজ চিকিৎসক। তাঁর বাড়িতে তিনি কয়েকশ প্রজাতির ভেষজ উদ্ভিদ উৎপাদন করেন। নিজের উৎপাদিত ভেষজ উদ্ভিদ দ্বারা গ্রামের মানুষকে সফলভাবে চিকিৎসা দিয়ে থাকেন।
৩.
বেত কি জাতীয় উদ্ভিদ?
দিন দিন ভেষজ উদ্ভিদের পরিমাণ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
অনিমেষ বাবুর বাড়িতে কি কি ঔষধি উদ্ভিদ থাকতে পারে তার একটি তালিকা তৈরি কর।
আমাদের দেশের প্রেক্ষাপটে উদ্দীপকের চিকিৎসকের কার্যক্রমটির গুরুত্ব বিশ্লেষণ কর।
নিচের ছকটি লক্ষ কর-
প্রশ্নের উদ্দীপক
৪.
পারিবারিক খামার কাকে বলে?
দুধ পাস্তুরিকরণ করতে হয় কেন?
উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো সৃষ্টি হওয়ার কারণ বর্ণনা কর।
"উদ্দীপকের সমস্যাগুলো সমাধানের মাধ্যমে মাছ চাষ করা অধিক লাভজনক" বিশ্লেষণ কর।

অধ্যায়-৪: কৃষিজ উৎপাদন আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।