অধ্যায়-২: কৃষি উপকরণ

এসএসসি · কৃষিশিক্ষা

অধ্যায়-২: কৃষি উপকরণ

৩টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

নিজাম উদ্দিন শিক্ষিত বেকার যুবক। যুব উন্নয়ন একাডেমি থেকে পোল্ট্রি পালনে প্রশিক্ষণ নিলেন। তারপর তিনি উন্নত জাতের কিছু মুরগি কিনে পারিবারিক খামার স্থাপন করেন। কিছু দিনের মধ্যে তিনি সফল পোল্ট্রি চাষিতে পরিণত হলেন। নিজাম উদ্দিনের সফলতা দেখে এলাকার অন্য বেকার যুবকরা পোল্ট্রি খামার স্থাপনে উদ্বুদ্ধ হলেন।
১.
লিটার কী?
খামারের চলমান খরচ বলতে কী বোঝ?
নিজাম উদ্দিনের সফলতার কারণ ব্যাখ্যা কর।
আর্থ-সামাজিক উন্নয়নে নিজাম উদ্দিনের উদ্যোগটি মূল্যায়ন কর।
আমির মিয়া সঠিকভাবে পুকুর প্রস্তুতির পর তার পুকুরে গ্রাসকার্প, কমনকার্প, কালো বাউশ, রুই, কাতলা, মৃগেল মাছের মিশ্র চাষ করেন এবং যথাযথ ব্যবস্থাপনার ফলে তিনি সফলতা লাভকরেন।
২.
মাছের মিশ্র চাষ কী?
পুকুরে চুন প্রয়োগ করা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের পুকুরে কোন মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে তা চিহ্নিত কর।
উদ্দীপকের ব্যক্তির সফল হওয়ার কারণ বিশ্লেষণ কর।
বিগত কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে তিস্তা নদীর চর এলাকায় ব্যাপক খরা এবং বর্ষা মৌসুমে হঠাৎ বন্যায় ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষিত যুবক রাকিবুলের নেতৃত্বে ঐ এলাকার কৃষকগণ কৃষি ও মৎস্য কর্মকর্তার সহায়তায় কৃষিজ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
৩.
কৃষি উপকরণ কী?
কৃষিতে যান্ত্রিকীকরণের প্রয়োজন হয় কেন?
তিস্তা নদীর চর এলাকার কৃষকগণের গৃহীত পদক্ষেপ কোন ধরনের সমবায় প্রক্রিয়া নির্দেশ করে? বর্ণনা কর।
উদ্দীপকের গৃহীত পদক্ষেপটি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে কতটা উন্নত করবে বলে তুমি মনে কর। মতামত দাও।

অধ্যায়-২: কৃষি উপকরণ আনলক করো

এই অধ্যায়টি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।